ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাই উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ৩২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে। গত শনিবার উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী মোহাম্মদী গার্ডেন অ্যান্ড এগ্রো লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ইয়াছিন ফেরদৌস মুরাদ।



