আধুনিক হোম পাওয়ার ব্যাকআপ সল্যুশন উদ্বোধন এসিআই রিনিউএবল এনার্জি ও গুডউই টেকনোলজিসের

Printed Edition

এসিআই রিনিউএবল এনার্জি এবং গুডউই টেকনোলজিস কোম্পানি লিমিটেড যৌথভাবে ২৯ জুলাই লে মেরিডিয়েন ঢাকা হোটেলে গুডউই ইও জি২ সিরিজ অফ-গ্রিড ইনভার্টার এবং লিংক্স এ জি৪ সিরিজ ব্যাটারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। নতুন পণ্য দু’টি মূলত বাসাবাড়ির জন্য একটি নির্ভরযোগ্য পাওয়ার ব্যাকআপ সল্যুশন হিসেবে বাজারে আনা হয়েছে। বাংলাদেশের পরিবারগুলোর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে ইও জি২ সিরিজ অফ-গ্রিড ইনভার্টার এবং লিংক্স এ জি৪ সিরিজ ব্যাটারিকে একটি সমন্বিত এনার্জি স্টোরেজ ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে গুডউই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাগি চেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব মার্কেটিং; এরিক ইয়াং, এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব সল্যুশন; ভ্যানেসা চেং, হেড অব মার্কেট রিসার্চ; এবং মাহির শাহরিয়ার, কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ।

এসিআই রিনিউএবল এনার্জি ও এসিআই মোটরস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত রঞ্জন দাস, ব্যবস্থাপনা পরিচালক; প্রকৌশলী আসিফ উদ্দিন, চিফ বিজনেস অফিসার; আসিফ ফয়সাল রুমি, বিজনেস ডিরেক্টর; এবং তানভীর আহমেদ তানিম, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার। বিজ্ঞপ্তি