বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের নতুন পাড়ার টগবগে যুবক হাফেজ আরিফুল ইসলাম মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ছয় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হলেও সে না বুঝে অবাধ চলাফেরা করেছে। এক বছর আগে তার ক্যান্সার ধরা পড়লেও ততক্ষণে শরীরের ক্ষতি হয়ে গেছে। এরপর থেকে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্তে সে ছুটে বেড়াচ্ছে। এরই মধ্যে সে চিকিৎসার জন্য তার ভিটেবাড়িও বিক্রি করে ফেলেছে। এখন মানুষের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। হাফেজ আরিফুল ইসলাম নয়া দিগন্ত সংবাদদাতাকে জানান, আমি সুস্থ হয়ে আবার মসজিদে নামাজ পড়াতে চাই। আমার পরিবারে দু’টি সন্তান রয়েছে। তাদের দিকে তাকালে মনটা ভীষণ ভারী হয়ে আসে। শুধুমাত্র তাদের জন্যই আমি বাঁচতে চাই। আমি কখনো কারো কাছে হাত বাড়াইনি। কিন্তু উপায়হীন হয়েই আজ আমার হাত দুটো আপনাদের দিকে প্রসারিত করছি। আপনাদের দোয়া ও সহায়তা চাই।’
হাফেজ আরিফুল ইসলামকে সহায়তা পাঠানো এবং তার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে ০১৪০২৫৫৩২৬৯ (বিকাশ, নগদ) নাম্বার ব্যবহার করা যাবে।



