পুতিনকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

Printed Edition

দ্য টেলিগ্রাফ

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির মুখে দাঁড় করাতেন। গত শুক্রবার কিয়েভ সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে জন হিলি ইউক্রেনে সম্ভাব্য শান্তি রক্ষা মিশনের প্রস্তুতির জন্য ব্রিটেনের ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের ঘোষণা দেন। কিয়েভে একটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন পরিদর্শনের সময় তিনি বলেন, পুতিনের যুদ্ধাপরাধের উদাহরণ হিসেবে বুচা ও ইরপিনে ইউক্রেনীয় বেসামরিক মানুষ ও শিশুদের ওপর চালানো সহিংসতার কথা ভুলে যাওয়ার সুযোগ নেই। এর আগে ২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এদিকে বৃহস্পতিবার রাতে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া একযোগে ২৪২টি ড্রোন ও ৩৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে কিয়েভে অন্তত চারজন নিহত এবং ২৪ জন আহত হন। হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়।