প্রযুক্তি ডেস্ক
ইন্টিগ্রেটেড এজেন্সি হিসেবে নোশনহাইভ একমাত্র এজেন্সি যারা বাংলাদেশে পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ডের মার্কেটিং থেকে শুরু করে অ্যাপ তৈরি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও ডিজিটাল কনটেন্ট প্রোডাকশন সব কিছুই একটি টিমের মাধ্যমে, একই জায়গায় থেকে দিয়ে যাচ্ছে। কোথাও আলাদা করে ইন্সট্রাকশন দিতে হচ্ছে না, আলাদা আলাদা এজেন্সির সাথে সময় ব্যয় করতে হচ্ছে না, নেই বাড়তি মেইনটেন্যান্স ঝামেলা। নোশনহাইভ একই সাথে ইউআই/ইউএক্স ডিজাইন, ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং, কনটেন্ট প্রোডাকশন ও ডিজিটাল মার্কেটিং সব কিছু একত্রে দিচ্ছে। এ বিষয়ে নোশনহাইভ জানায়, ‘এটি নতুন কিছু নয়, তবে বাংলাদেশের মার্কেটে এটি কার্যকরভাবে বাস্তবায়ন করা সত্যিই জরুরি ছিল এবং আমরা তা সফলভাবে করে দেখাচ্ছি। পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন দিতে আমরা আমাদের কাঠামোকে আরো শক্তিশালী করতে অভ্যন্তরীণ ট্রেনিং, ডেডিকেটেড টিম লিড ও স্পেশালিস্টদের সমন্বয়ে কাজ করে থাকি। লক্ষ্য প্রতিটি ক্লায়েন্ট যেন এক জায়গা থেকেই বিশ্বমানের সেবা পায়। নোশনহাইভ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন https://notionhive.com এই লিংকে।



