আন্দরকিল্লা চত্বরে আজিমুশশান মিলাদুন্নবী সা: মাহফিল কাল

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, চট্টগ্রামের উদ্যোগে আগামীকাল ১৭ আগস্ট সোমবার ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আজিমুশশান মিলাদুন্নবী সা: মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল শুরু হবে বিকাল ৩টায়।

বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, চট্টগ্রামের সভাপতি ও বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল সা:, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সদস্য ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুশ শরফের পীর মাওলানা আবদুল হাই নদভী। অনুষ্ঠানের প্রধান ওয়ায়েজ প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

এ ছাড়া বিশেষ ওয়ায়েজ হিসেবে মুফতি মাওলানা আলী হাসান ওসামা ছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরাম মূল্যবান বয়ান পেশ করবেন। আলোচনা করবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ও ড. আ ক ম আব্দুল কাদের, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা আহমদ আলী প্রমুখ।