নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

অন্যের এনআইডিতে ইস্যু হওয়া পাসপোর্ট বাতিল, তদন্তের নির্দেশ

Printed Edition

ময়মনসিংহ অফিস

অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ই-পাসপোর্ট নেয়ার ঘটনা দৈনিক নয়া দিগন্তে প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি অসত্য তথ্য দিয়ে নেয়া একটি ই-পাসপোর্ট বাতিল, প্রকৃত এনআইডিধারীকে নতুন ই-পাসপোর্ট দেয়ার নির্দেশ এবং পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি বা অনিয়ম ছিল কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছে অধিদফতর।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সহকারী পরিচালক (পাসপোর্ট) মাহমুদুল হাসান স্বাক্ষরিত ২ আগস্টের তিনটি পৃথক দাফতরিক পত্র থেকে এসব তথ্য জানা গেছে।

একটি আদেশে বলা হয়, মো: তোফায়েল আহমেদ অসত্য তথ্য দিয়ে ইস্যুকৃত ই-পাসপোর্ট (অ১৭৮৬০৯৮৪) নেয়ার সেট বাতিল করা হয়েছে।