রিভলবারসহ নড়িয়ায় আটক ১

Printed Edition

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে একটি রিভলবার, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশী মুদ্রা, পাসপোর্ট ও মোবাইল ফোনসহ সেলিম বেপারী ওরফে এস এম সেলিম (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোররাতে নড়িয়া উপজেলার কলারগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া থানা পুলিশের একটি দল কলারগাঁও গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে সেলিমের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘরের ভেতরের একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকানো অবস্থায় রিভলবার, কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশী মুদ্রা, পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সেলিমকে আটক করে পুলিশ।