উত্তরা ব্যাংক পিএলসির আধুনিক এসওসি বাস্তবায়ন

Printed Edition

উত্তরা ব্যাংক পিএলসি তাদের সাইবার নিরাপত্তা অবকাঠামোকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এলিভেট সলিউশনস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় মাইক্রোসফট সেন্টিনেল-ভিত্তিক একটি আধুনিক সিকিউরিটি অপারেশন সেন্টার এসওসি প্রতিষ্ঠা করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি উত্তরা ব্যাংক পিএলসির ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে উত্তরা ব্যাংক, এলিভেট সলিউশনস লিমিটেড এবং মাইক্রোসফটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিতহবে। এর ফলে ব্যাংকটি রিয়েল-টাইম মনিটরিং, উন্নত হুমকি শনাক্তকরণ এবং ইন্সিডেন্টের বিপরীতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানে সুবিধা অর্জন করবে, যা তাদের ডিজিটাল অবকাঠামোকে আরো নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলবে। বিজ্ঞপ্তি।