বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে দক্ষিণ কোরীয় কোম্পানি পার্ক হ্যান্ডব্যাগ

Printed Edition

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের সাথে একটি ব্যাগ, লাগেজ এবং উচ্চমানের পোশাক উৎপাদন কারখানা স্থাপনের জন্য লিজ চুক্তি স্বাক্ষর করেছে।

গত ২৬ জানুয়ারি ঢাকার বেপজা কমপ্লেক্সে পার্ক হ্যান্ডব্যাগ বিডি এবং বেপজার মধ্যে ৮ কোটি মার্কিন ডলার প্রস্তাবিত বিনিয়োগের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষ থেকে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান মি. বোমজুন পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।