ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কল্যাণমুখী প্রোডাক্ট ও সেবা প্রসারের লক্ষ্যে ‘ইবাদত-সঞ্চয়-দান : রামাদানের তিন কল্যাণ’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন ১৭ ফেব্র“য়ারি ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। বিশেষ এই ক্যাম্পেইনে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমকে গ্রাহকদের কাছে জনপ্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে । ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো: ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: মাহবুব আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু
Printed Edition



