টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬-এ ১১টি পুরস্কার পেয়েছে শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।
এর মধ্যে মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচারাল কোম্পানি অব দ্য ইয়ার, মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন উইমেন এমপাওয়ারমেন্ট, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি এবং এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ইক্যুইটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন- এই পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এ ছাড়া আরো ছয়টি ক্যাটাগরিতে অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এ পুরস্কার দেয়া হয়। জাতিসঙ্ঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশে অসামান্য অবদান রাখা বেসরকারি প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, আরএফএলের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ, জেনারেল ম্যানেজার সুবায়েল খায়েরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



