সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে সাভার পৌর এলাকার থানা রোডের মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। প্রধান আলোচক ছিলেন তারবিয়াহ অ্যাডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান শায়েখ প্রফেসর মোখতার আহমাদ। বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংক পিএলসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব শরিয়াহ সেক্রেটারিয়েট মোহাম্মদ জুলকারনাইন এবং জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৩৪ জনসহ মোট ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এদের মধ্যে জাবাল-ই-নূর বালিকা শাখার আজবুন ফুরাত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সেরা ১০ শিক্ষার্থীর একজন বলে জানানো হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।