রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

Printed Edition

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের পর্ষদ কে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান কাজী মো: ওয়াহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক হাসান তানভীর। এ ছাড়া উপস্থিত ছিলেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াছমিন, স্বতন্ত্র পরিচালক এ কে এম শরীয়ত উল্লাহ এফসিএ, এসিসিএ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শফিক উজ জামান এবং স্বতন্ত্র পরিচালক নাসরিন সুলতানা। সভায় রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল হাসান প্রতিষ্ঠানের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, নিরীতি আর্থিক বিবরণী এবং সার্বিক কার্যক্রমের ওপর বিস্তারিত উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব মোস্তফা সাজ্জাদুল হক, এসিসিএ। বিজ্ঞপ্তি।