জুলাই অভ্যুত্থান উপলক্ষে দিনাজপুরে ছাত্রশিবিরের সমাবেশ

Printed Edition
দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের মিছিল : নয়া দিগন্ত
দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের মিছিল : নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের মডার্ন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি তারা গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম।

মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের দিনাজপুর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।