রয়টার্স
ভারতে অনশনরত প্রখ্যাত পরিবেশ ও শিক্ষা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতাল থেকে অবিলম্বে মুক্তি দেয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তার স্বাস্থ্যের গুরুতর অবনতি হওয়া সত্ত্বেও নিজে হাসপাতালে ভর্তি না হওয়ায় প্রশাসন তাকে সরকারি হাসপাতালে স্থানান্তর করে। প্রশাসনের এই পদক্ষেপকে আইনগতভাবে বৈধ আখ্যা দিয়ে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ওয়াংচুকের ইচ্ছার বিরুদ্ধে তাকে সফদরজং হাসপাতালে নেয়া মোটেও অন্যায্য ছিল না। আদালত আগামী শুক্রবারের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে।



