ক্রীড়া ডেস্ক
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরো ঝালিয়ে নিতে মাঠে নামছে ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মেগা আসর শুরুর আগে দল গুছিয়ে নেয়া ও কৌশল যাচাইয়ের এটাই শেষ ম্যাচ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আজ দিবাগত রাত ৪টায় ব্রাজিলের প্রতিপক্ষ আফ্রিকার দেশ মিশর। তবে লিওনেল মেসিদের সামনে আছে আরো একটি সুযোগ। আগামীকাল সকাল ৬টায় আর্জেন্টিনা লড়বে উত্তর আমেরিকার দেশ হন্ডুরাসের বিপক্ষে। আগামী ৯ জুন পরের ম্যাচের প্রতিপক্ষ ইউরোপের দেশ আইসল্যান্ড।



