এএফপি
ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা চলাকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথোপকথনে কানাডা থেকে সৃষ্ট দাবানলের ধোঁয়া সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে এর ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
রোববার ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান, মার্ক কার্নির সাথে তার সুসম্পর্ক থাকলেও ওই এলাকার দাবানল নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি সামলাতে ওয়াশিংটন থেকে সাহায্য প্রয়োজন হলে তা দেয়া হবে। তবে বিষয়টি নিরসনে কানাডার উচিত সহায়তার বিপরীতে ক্ষতিপূরণ দেয়া অথবা যুক্তরাষ্ট্রে ধোঁয়া আসার দরুন বাণিজ্যিক শুল্কের মুখোমুখি হওয়া। এর আগে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ওপর দাবানলের প্রভাব পড়া নিয়ে উদ্বেগের সৃষ্টি হলে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।



