বাংলাদেশ-জিম্বাবুয়ে ‘এ’ দলের দ্বিতীয় ওয়ানডে নিয়ে শঙ্কা

Printed Edition

বগুড়া অফিস

সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের সাথে বাংলাদেশ ‘এ’ দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিতে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় সময় মতো খেলা শুরু নিয়ে শঙ্কা রয়েছে।

জানা গেছে, গতকাল ভোরে মুষলধারে বৃষ্টির ফলে স্টেডিয়ামের আউটফিল্ডে পানি জমে যায়। এর ফলে দু’দলেরই অনুশীলনের শিডিউল থাকলেও তারা বাতিল করে। যদিও দিনভর নতুন করে বৃষ্টি না হওয়ায় মাঠ কিছুটা শুকিয়েছে। মাঠ তৈরির কাজে নিয়োজিতদের সাথে কথা বলে জানা গেছে, নতুন করে বৃষ্টি না হলে এই মাঠে খেলা সম্ভব। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের খানিকটা দেরিতে খেলা শুরু হতে পারে।