নয়া দিগন্ত ডেস্ক
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট অপপ্রচার এবং তার পদত্যাগ দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে এই প্রতিবাদ জানান সমিতির নেতারা।
সভাপতি মো: তাজুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে মানববন্ধনে রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন মুন্সি, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ এস এম জয়নুল আবেদীন জেহাদী, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়নের সভাপতি হাফেজ আহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো: রেজাউল হক, অধ্যক্ষ সেলিম মিয়া, মাওলানা বায়েজিদ হোসেন, মাওলানা রফিকুল ইসলাম আসলামী, মাওলানা মঞ্জির উদ্দিন, অধ্যাপক আব্দুল আলিম আকন্দ, মাওলানা তরিকুল ইসলাম, আবুল হাসানাত হাসনাঈন, ড. মাসুদুর রহমান, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, নাজমুল হুদা, আব্দুর রশিদ রানু, আমিরুল ইসলাম, সাইফুল্লাহ হেসাল, সেকান্দার আলী, শামসুল হুদা, কাজী আনোয়ার, তারেক আজিজ, আজার হোসেন, রুহুল আমিন, শাহাদাৎ হোসেন, ফারুক হোসেন, আক্তারুজ্জামান, শামসুল হক, হাবিব, আব্দুল আলী, আবদে এলাহী, সোহেল আকতার, মো: এরশাদ, মাহমুদুল হাসান, আব্দুস সামাদ, গোলাম মোস্তফা, শফিকুর রহমান, ফখরুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল কুদ্দুস, ইউনুস বাবুল, মো: জামাল, মো: সোহাগ, জিলুর রহমান, রকফানী, নাসিম রেজা বাবু, রুবিনা আক্তার, নাজনীন বেগম, লাইজু আক্তার, কাজল রেখা, সাবিনা সাহা, তাওহিদা আক্তার, সামা আক্তার ও মাহফুজা বেগম পুতুল প্রমুখ।
তারা অভিযোগ করেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অছাত্র ও ভাড়া করা টোকাইদের মাধ্যমে মব সৃষ্টি করে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। দেশের শিক্ষক সমাজ, বিশেষ করে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। কোনো অবস্থাতেই দুষ্কৃতকারীদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।



