ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভাণ্ডারিয়া পৌর জামায়াতের সেক্রেটারি মো: আনোয়ার হোসেন এবং ধাওয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: নাছির উদ্দিন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতা শামীম সাঈদী বলেন, হামলা মামলা জুলুম নির্যাতন করে ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারেনি।



