গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Printed Edition

প্রধানমন্ত্রীর ঘোষিত সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসীর মামুন খান, উপজেলা নির্বাহী অফিসের সহকারী মো: সজল মাহমুদ, বন কর্মকর্তা আজিজুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি মোল্লা, ইউপি চেয়ারম্যান প্রার্থী জামাল মুন্সি, যুব উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান, বিআরডিবির আ: আহাদ মৃধা বাবলু ও প্রধান শিক্ষক আজিম শেখ প্রমুখ। সহকারী কমিশনার মুনতাসীর মামুন খান জানান, এ কর্মসূচির আওতায় গোয়ালন্দের বিভিন্ন ইউনিয়নে ২০০টি ও উপজেলা কমপ্লেক্স এলাকায় ৫০০টি- সব মিলে বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছের চারা রোপণ করা হবে। গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা।