ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ২৩তম আসরে আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। নিউ ইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নিশ্চিত হওয়ার পর ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপনের জন্য মাঠে প্রবেশ করলে আর্জেন্টিনার লিসান্দ্রো পারদেসকে স্পেনের তরুণ মিডফিল্ডার গাভির ওপর আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। পরে গাভি মাটিতে পড়ে যান এবং উভয় দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই রেশ না কাটতেই আবার বিতর্কে জড়ালেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বোকা জুনিয়র্সের হয়ে মাঠে নেমে রেফারির সাথে উত্তপ্ত আচরণ করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কোপা সুদামেরিকানার ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে ও’হিগিন্স ১-০ গোলে জিতলেও দুই লেগ মিলে সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় বোকা জুনিয়র্স।
ম্যাচের ৬৯ মিনিটে পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার আচমকাই রেফারির হাত নিচে নামিয়ে দেন। এরপর রেফারি তাকে সরিয়ে দিতে ধাক্কা দেন; কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বরং পারদেস সাথে সাথে রেফারির একেবারে মুখোমুখি চলে যান এবং নিজের মুখ তার মুখের খুব কাছে নিয়ে আসেন। মুহূর্তেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।



