ক্রীড়া প্রতিবেদক
এক দলের জয়ে, আরেক দলের বিশ্বকাপ নিশ্চিত, অন্য দলের জন্য খুলে দিলো বাছাইপর্বের দরজা! বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয় তাই কেবল একটি ওয়ানডের ফল নয়, ২০২৭ বিশ্বকাপের সমীকরণে ছিল বড় এক বাঁক। রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের অপেক্ষারও অবসান ঘটিয়েছে। আর সেই জয়ের পর নিশ্চিত হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজকে আবারো পেরোতে হবে বাছাইপর্বের পথ।
বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে শেষ পর্যন্ত তিন দলের হিসাবই সবচেয়ে বেশি আলোচনায় ছিল- আফগানিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। র্যাংকিংয়ের অঙ্কে আফগানিস্তান ৯১ রেটিং পয়েন্ট নিয়ে তারা ছিল আটে। বাংলাদেশ ৮৩ পয়েন্ট নিয়ে নবম, আর ওয়েস্ট ইন্ডিজ ৭৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে।



