তিস্তায় পানি ব্যবস্থাপনা ও নাব্যসঙ্কট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

Printed Edition
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তিস্তা ব্যারাজ পরিদর্শনকালে তাকে ক্রেস্ট প্রদান করা হয় : নয়া দিগন্ত
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তিস্তা ব্যারাজ পরিদর্শনকালে তাকে ক্রেস্ট প্রদান করা হয় : নয়া দিগন্ত

নীলফামারী প্রতিনিধি ও ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

তিস্তার পানি ব্যবস্থাপনা, নাব্যসঙ্কট ও নদীনির্ভর মানুষের জীবনজীবিকার বাস্তবতা দেখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। উত্তরাঞ্চলে তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে রোববার নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।

এ সময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসঙ্কট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সঙ্কটে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান সংশ্লিøষ্টরা।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।