চট্টগ্রামে নতুন কুঁড়ি দাবা প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

Printed Edition

জাতীয় নতুন কুঁড়ি দাবায় অংশগ্রহণে ইচ্ছুক দাবাড়–দের নিয়ে চট্টগ্রামে উদ্বোধন হলো চেসকোড দাবা প্রশিক্ষণ ক্যাম্প ২০২৬। দাবা ক্যাম্পের প্রথম পর্বের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক মো: জাহিদুল হাসান। শনিবার বেলা ১১টায় কাজীর দেউড়ির শাহী কমার্শিয়াল কলেজে চেসকোড অ্যাকাডেমি প্রাঙ্গণে এ প্রশিক্ষণ ক্যাম্পে মোট ৩১ জন দাবাড়– অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি মো: জাহিদুল হাসান বলেন, দাবা মেধাবীদের খেলা। চট্টগ্রামে আরো অনেক মেধাবীরা দাবায় এগিয়ে আসবে। দেশের পরবর্তী গ্র্যান্ডমাস্টার চট্টগ্রাম থেকে উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি চট্টগ্রামে দাবার উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেসকোড অ্যাকাডেমির পরিচালক ও ন্যাশনাল ইন্সট্রাক্টর মো: মহসিন জামাল পাপ্পু, পরিচালক আলী কায়সার, পরিচালক আলী আবছার, এক্সিকিউটিভ পরিচালক রফিকুল হাসান, শাহী কমার্শিয়াল কলেজ পরিচালক শাহ মো: জিয়াউদ্দিন এবং চোসকোড অ্যাকাডেমির প্রশিক্ষকবৃন্দ। দাবা ক্যাম্পের দ্বিতীয় পর্বের ট্রেনিং খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। আগ্রহীদের জন্য নিবন্ধন লিংক : যঃঃঢ়ং://পযবংংপড়ফব.ড়ৎম/ঢ়ষধুবৎ-ৎবমরংঃৎধঃরড়হ/বিজ্ঞপ্তি।