ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদিত

Printed Edition

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ৪১তম সিন্ডিকেট সভায় বিশ^বিদ্যালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাবিত মূল বাজেট এবং গত অর্থবছরের সংশোধিত বাজেট সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।