চবিতে ‘গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ’ অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর উদ্যোগে “Be Part Of The Change Together, For A Greener Tomorrow” প্রতিপাদ্যে রোববার চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে দিনব্যাপী ‘গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর। অনুষ্ঠানে ‘Understanding green campus’ শীর্ষক কি-নোট স্পিকারের বক্তব্য রাখেন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাসপিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন, অন্য শিক্ষকরা, ইপসার প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি, আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাবেক-বর্তমান নেতা এবং পরিবেশপ্রেমী শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না ও উর্মী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্যানেলিস্ট হিসেবে বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।