বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘ দিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। শনিবার ঢাকার একটি স্বনামধন্য হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেয়া হয়। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা, যতœ ও সার্বিক বিকাশে ইয়াশা সোবহানের ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। একইসাথে অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সচেতনতা, অন্তর্ভুক্তি, প্রয়োজনীয় সহায়তা এবং সুযোগ তৈরিতে তার সম্পৃক্ততাও এ স্বীকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। করপোরেট নেতৃত্বের পাশাপাশি বিশেষ শিশুদের কল্যাণে তার সম্পৃক্ততা সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে। ২০১৭ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশে কাজ করছে। শিশুদের জন্য শিক্ষা ও প্রয়োজনীয় যতেœর পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বিশেষ শিশুদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং আরো স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরিতে কাজ করছে উক্ত ফাউন্ডেশনটি। বিজ্ঞপ্তি।



