এসটিএস থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ

রাজধানীর উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিএনসিসির অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এলাকায় ময়লা রাখার স্থান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে পাশর্^বর্তী নেপচুন এক্সেসরিজ গার্মেন্টকর্মীদের সাথে ডিএনসিসি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীরও গার্মেন্টকর্মীদের তোপের মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, রাজাবাড়ি এলাকায় এসটিএস থেকে দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে পাশর্^বর্তী নেপচুন এক্সেসরিজ গার্মেন্টকর্মীদের মধ্যে অনেক দিন ধরেই ক্ষোভ চলে আসছিল। ডিএনসিসির কর্মীরা এসটিএসের বাইরেও ময়লা রাখায় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে গার্মেন্টকর্মীদের বেশ অসুবিধায় পড়তে হয়। এ কারণে তারা ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের বারবার নিয়ম মেনে ময়লা ব্যবস্থাপনা করতে বললেও কোনো কর্ণপাত করেনি। গতকাল সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগি¦তণ্ডা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাদের দ্রুত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনা পরিদর্শনে সেখানে যান ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সদস্যরা। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের সাথে গার্মেন্ট মালিকপক্ষের আবারো বাগি¦তণ্ডা ও দুর্ব্যবহার শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে প্রশাসক ও এমপির সামনেই গার্মেন্ট মালিকপক্ষের লোকেরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।