জাতীয় লেখক পরিষদের সম্মেলন

সম্মাননা পেলেন মাওলানা লিয়াকত আলীসহ ৩ গুণী লেখক

Printed Edition
নয়া দিগন্তের সাংবাদিক মাওলানা লিয়াকত আলীসহ লেখক সম্মাননা পেলেন ৩ গুণী লেখক : নয়া দিগন্ত
নয়া দিগন্তের সাংবাদিক মাওলানা লিয়াকত আলীসহ লেখক সম্মাননা পেলেন ৩ গুণী লেখক : নয়া দিগন্ত

লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলীসহ তিন গুণী লেখককে সম্মাননা প্রদান করেছে দেশের আলেম-ওলামা ও ইসলামী চিন্তাধারার লেখকদের সংগঠন ‘জাতীয় লেখক পরিষদ’।

শনিবার রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। সেখানেই গুণী লেখকদের বিশেষ এই সম্মাননা প্রদান করে সংগঠনটি। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ লেখক, সাংবাদিক, কলামিস্ট ও অসংখ্য লেখক তৈরির কারিগর মাওলানা লিয়াকত আলীকে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত অপর দুই গুণী লেখক হলেন- মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী ও মাওলানা মুসা আল হাফিজ। মাওলানা নদভীকে শিশুসাহিত্যে এবং মাওলানা মুসা আল হাফিজকে ইতিহাস ও দর্শনচর্চায় অবদান রাখায় এই সম্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জাতীয় লেখক পরিষদের’ সভাপতি সৈয়দ শামছুল হুদা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ মাওলানা মনযূর আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা পরিচালক ড. ওয়ালীউর রহমান খান আজহারী, শিকড় সাহিত্য মাহফিলের প্রতিষ্ঠাতা মাওলানা লাবিব আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মাসরুরুল হাসান, জাতীয় লেখক পরিষদের সাবেক সভাপতি মুফতি জহির ইবনে মুসলিম, বিশিষ্ট লেখক মাওলানা কামরুল হাসান রহমানী, লেখক ও অ্যাকটিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ। বিজ্ঞপ্তি।