শোক সংবাদ

মো: আবদুর রহিম

Printed Edition

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: ওবায়দুল্লাহর বাবা মাওলানা মো: আবদুর রহিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

গত রোববার রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবদুর রহিম সুনামগঞ্জের ছাতক উপজেলার লাকেশ্বর আলেম মাদরাসায় প্রায় ৩০ বছর শিক্ষকতা করেছেন। সোমবার মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা মো: আবদুর রহিমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, কেন্দ্রীয় ছাত্রশিবির দফতর সম্পাদক আজিজুর রহমান আজাদ, চাকসুর ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো: হাবিবুর রহমান ও নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর রহমান দেলোয়ার, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আখতারুজ্জামান প্রমুখ। সুনামগঞ্জ প্রতিনিধি।