চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘রিডিফাইনিং ফিটনেস ফর অ্যা হেলদিয়ার বডি অ্যান্ড মাইন্ড’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। রোটার্যাক্ট ক্লাব অব সিভাসুর আয়োজনে এবং ছাত্রকল্যাণ দফতরের সমন্বয়ে গত শনিবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান, রোটারিয়ান সামিনা ইসলাম ও রোটারিয়ান আব্দুল্লাহ আল মিলন। স্বাগত বক্তব্য প্রদান করেন রোটারেক্ট ক্লাব অব সিভাসুর সভাপতি রোটারেক্টর স্বপ্নীল মাহমুদ এবং উপস্থাপনায় ছিলেন রোটারেক্টর ইসরাত জাহান ও রোটারেক্টর তাবাসসুম তাসনোভা খানম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের ফিটনেস অ্যাডভাইজর আবু সুফিয়ান তাজ। তিনি তার বক্তব্যে শারীরিক ফিটনেস, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক সুস্থতা এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তার প্রাণবন্ত ও বাস্তবধর্মী উপস্থাপনা উপস্থিত শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিজ্ঞপ্তি।
সিভাসুতে ‘রিডিফাইনিং ফিটনেস ফর অ্যা হেলদিয়ার বডি অ্যান্ড মাইন্ড’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
Printed Edition



