রাবিপ্রবি ভিসির অস্ট্রেলিয়া সফর

Printed Edition

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ১৩ দিনব্যাপী (১৩-২৬ জুন ২০২৬) অনুষ্ঠিত Australian Professional Opportunity (APO) Agreement- Public University Administrators 'Studz Tour to Australia'-এ অংশগ্রহণ করেন। তার সাথে রাবিপ্রবির প্রতিনিধি হিসেবে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা ওই অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি (এপিও) প্রোগ্রামে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের এ শিক্ষা সফরের মাধ্যমে রাবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক উৎকর্ষতা সাধনে সহায়ক ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়ার উচ্চ শিক্ষার পরিবেশ ও মাল্টি কালচারালিজমের (বহু সাংস্কৃতিকতা) সাথে সংযোগ সাধনের মাধ্যমে রাবিপ্রবিতে গবেষণা, উদ্ভাবন এবং পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রত্যাশা করেন।

২৬ জুন অস্ট্রেলিয়ার সিডনির ভাইভ হোটেলে আয়োজিত ১৩ দিনের অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি (এপিও) স্টাডি ট্যুরের সমাপনী আলোচনা অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতার জন্য গবেষণা ও উদ্ভাবন; সুশাসনের চর্চা; সম্পদ (সুযোগ-সুবিধা, অনুদান, সরকারি অর্থায়ন ইত্যাদি); মানবসম্পদ (কর্মী ও জনবল ইত্যাদি); প্রযুক্তি বা সরঞ্জামের প্রাপ্যতা; শিক্ষার্থীদের কল্যাণসহ বিভিন্ন সেবা; শিক্ষাদান ও শেখার সর্বোত্তম পদ্ধতি; শিক্ষাগত অংশীদারিত্ব (বিনিময় কর্মসূচি এবং নেটওয়ার্কিং); সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ (শিক্ষার্থী ও কর্মীদের জন্য) এবং গ্র্যাজুয়েটদের ফলাফল বা অর্জন (কর্মসংস্থানযোগ্যতা)- এ ১০টি ক্ষেত্র চিহ্নিত করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক উন্নয়ন এবং নেটওয়ার্কিং অব্যাহত রাখার উপর জোর দেয়া হয়। বিজ্ঞপ্তি।