আলজাজিরা
ফিলিস্তিনের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। ২০২৪ সালের অক্টোবরে গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় প্রাণ হারানো ইয়াহিয়া সিনওয়ারের জায়গায় তাকে স্থলাভিষিক্ত করা হলো। গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
গত বছর তেহরানে শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ, গাজায় সিনওয়ার এবং সামরিক প্রধান মোহাম্মদ দেইফ প্রাণ হারানোর পর থেকে সংগঠনে আল-হাইয়ার রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব বেড়ে যায়। ১৯৬০ সালে গাজায় জন্ম নেয়া আল-হাইয়া ১৯৮৭ সালে পথচলা শুরুর সূচনালগ্ন থেকেই এই সংগঠনের সাথে যুক্ত আছেন।



