‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই সেøাগানকে সামনে রেখে বগুড়া সামাজিক বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার নগরীর শহীদ টিটু মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধন শেষে টিটু মিলানায়তনে আলোচনা সভা বগুড়া বিভাগীয় বন কর্মকর্তা মো: মতলুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা: খুরশীদ আলম, কৃষি সম্প্রসারণ-অধিদফতরের উপপরিচালক সোহেল মো: সামছুদ্দিন ফিরোজ এবং উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সুধীজন, অভিভাবক অংশগ্রহণ করেন। প্রধান অতিথি সিটি প্রশাসক বলেন, বগুড়াকে ক্লিন সিটি করতে হলে নগরীতে বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সবাইকে এ কাজে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান সিটি প্রশাসক স্বাধীন। পরে বৃক্ষরোপণে অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চেক প্রদান করা হয়। বগুড়া অফিস।



