এনডিটিভি
ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেন্নাইভিত্তিক ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি নির্মিত এই ট্রেনটি হরিয়ানার জিন্দ ও সোনিপতের মধ্যে ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে চলাচল করবে। রুটটি উত্তর রেলওয়ের দিল্লি ডিভিশনের আওতাধীন।
এর আগে, গত ২২ মে এই ট্রেনে যাত্রী পরিবহনের অনুমোদন দিয়েছিল ভারতের রেল বিভাগের নীতি নির্ধারনীয় সংস্থা ইন্ডিয়ান রেল বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেনচালিত ব্রডগেজ ট্রেন হতে চলেছে, হয়েছিল ট্রায়াল রানও। এবার যাত্রী নিয়ে ছুটবে ট্রেন।



