শৈলকুপায় ইউপি প্যানেল চেয়ারম্যান খিলাফত হোসেনের ইন্তেকাল

Printed Edition

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৭ নং হাকিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খিলাফত হোসেন কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সকাল ৮টার দিকে তিনি গোবিন্দপুর গ্রামে তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। খিলাফত হোসেন মেম্বার বর্তমানে ৭ নং হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।