রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে স্টার ইলেভেন ৫-৪ গোলে হারায় লিজেন্ড স্কোয়াটকে। সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসকেএফের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত হয়েছে দল দু’টি। বিজয়ী দলের পক্ষে গোল করেন আলমগীর হোসেন, জাকির হোসেন, আমানত আলী, লিটন সরকার ও শামীম আহম্মেদ।



