ক্রীড়া প্রতিবেদক
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলমান টি-২০ বিশ্বকাপে আজ ১৭ নম্বর ম্যাচে খেলবে নেপাল এবং ইতালি। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ে। প্রথমবারের মতো মুখোমুখি হবে দল দু’টি। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী খেলায় নেপাল সত্যিকার অর্থেই ভয় পাইয়ে দিয়েছিল শক্তিশালী ইংল্যান্ডকে। সে ম্যাচ অল্পের জন্য হারে নেপাল।
অন্য দিকে টি-২০ বিশ্বকাপে ইতালির অভিষেকটা হারে হয়েছে স্কটল্যান্ডের কাছে। রোহিত পাওয়েলের কথা, ‘নবাগত ইতালি ভালো করতে মুখিয়ে থাকবে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের প্রেরণা। ইতালির উইকেটরক্ষক জিয়ান মিডের কথা, ‘ঘুরে দাঁড়তে মরিয়া পুরো দল।



