এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

Printed Edition

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১। ০১.০১.২০২৫ তারিখে ১০% সুদে বিনিয়োগ ১০,০০০ টাকা। প্রাপ্ত সুদ ২০০ টাকা হলে, হিসাবকাল শেষে বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা হবে?

ক) ২০০ টাকা

খ) ৪০০ টাকা

গ) ৬০০ টাকা

ঘ) ৮০০ টাকা

২। অব্যবসায়ী প্রতিষ্ঠানে দায় অপেক্ষা সম্পত্তির বাড়তিকে কী বলা হয়?

ক) মূলধন তহবিল

খ) মূলধন হিসাব

গ) চলতি সম্পত্তি

ঘ) নিট সম্পত্তি

৩। প্রারম্ভিক ও সমাপনী নগদ জের দেখানো হয়?

ক) প্রাপ্তি ও প্রদান হিসাবে

খ) আর্থিক অবস্থার বিবরণীতে

গ) আয়-ব্যয় বিবরণীতে

ঘ) প্রারম্ভিক মূলধন বিবরণীতে

৪। অব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন তহবিল নির্ণয়ে দরকার হবে-

র. সম্পত্তি রর. দায় ররর. ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

৫। অগ্রিম দেওয়া ভাড়া দেখানো হয়-

র. আয়-ব্যয় বিবরণীতে ভাড়া থেকে বিয়োগ করে

রর. আয়-ব্যয় বিবরণীতে ভাড়ার সঙ্গে যোগ করে

ররর. আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তির দিকে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ১. ঘ, ২. ক, ৩. ক, ৪. ক, ৫. খ।