ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থার শৃঙ্খলা কমিটি পুরো ঘটনার তদন্তে একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড় বা কোচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। একই সাথে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আর্থিক জরিমানারও সম্ভাবনা রয়েছে।
ফিফা জানিয়েছে, তদন্তে শুধু সহিংস আচরণ নয়, ক্রীড়াসুলভ মনোভাব, শালীন আচরণ এবং ফুটবলের ভাবর্মাদা ক্ষুণœ করার মতো বিষয়ও বিবেচনায় নেয়া হবে। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী বৈশ্বিক নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে।
ফিফা এখনো তদন্ত শেষ করার নির্দিষ্ট সময়সীমা জানায়নি। তদন্ত শেষে সংশ্লিষ্ট খেলোয়াড়, কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।



