শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ গত ৩০ জুলাই কক্সবাজারের একটি হোটেলে হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকরা ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, আবদুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এম এম সাইফুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিভিন্ন সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির ওপর সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সম্মেলনে ফিজিক্যালি ও অনলাইনসহ মোট এক হাজারের অধিক কর্মকর্তা ও নির্বাহীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।



