মস্কো টাইমস
আজভ সাগরে রাশিয়ার ২১টি তেলবাহী জাহাজে (ট্যাংকার) রাতভর ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। কিয়েভ জানিয়েছে, দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে মোতায়েন থাকা রুশ বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনীয় বাহিনী জানায়, ট্যাংকারগুলোর পাশাপাশি চারটি টাগবোট, দু’টি কার্গো জাহাজ এবং একটি ড্রেজারেও আঘাত হানা হয়েছে। ইউক্রেনের দাবি, এই জাহাজগুলো রাশিয়ার সামরিক রসদ পরিবহন এবং বন্দর অবকাঠামোর সহায়তায় নিয়োজিত ছিল। তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।



