শেখ হাসিনা ফিরলে রায় মেনে দণ্ড ভোগ করতে হবে : বাবর

Printed Edition

নেত্রকোনা প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে আদালতের ঘোষিত রায় মেনে দণ্ড ভোগ করতে হবে। ন্যায় ও স্বচ্ছতার ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে যে দণ্ড দিয়েছেন, জাতিসঙ্ঘও তদন্ত শেষে তা মেনে নিয়েছে। আইন নিজস্ব গতিতে চলবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। গত বুধবার দুপুরে মদনের জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংক আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিজের কারাজীবনের স্মৃতি স্মরণ করে বাবর বলেন, ‘মিথ্যার ভিত্তিতে অন্যায়ভাবে তিনটি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে সাড়ে ১৭ বছর কারাভোগ করতে হয়েছে আমাকে। আল্লাহ আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছেন।’

তিনি বলেন, অবশেষে শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের মাধ্যমে বিচারের মুখোমুখি হবেন, এটাই আশা জনগণের প্রত্যাশা। তিনি এটি করলে অবশ্যই তাকে সাধুবাদ জানানো হবে।