বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরী পরিষদের সভা গত ১৮ জুলাই মতিঝিল কিচেন ইয়ার্ড চাইনিজ ও পার্টি সেন্টারে ভিআইপি রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস ছোবাহান। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল হাওলাদার। সভায় বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরী পরিষদের নির্বাচনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর সম্মেলন ও নির্বাচন আয়োজন করার সিদ্ধান্ত নেয়া এবং তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম জহিরুল হক, কমিশনার পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম ও সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: আবদুস সামাদকে মনোনীত করা হয়েছে। নির্বাচনে ভোটারভুক্তি হতে সদস্য হওয়ার শেষ সময়সীমা ১৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
সভায় বরিশাল-ভোলা সেতু বাস্তবায়ন, ঢাকা-ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেন সড়কে উন্নীত এবং ভোলার গ্যাস উত্তোলন করে বরিশাল বিভাগের শিল্প কারখানাসহ প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয় এবং তা বাস্তবায়নের জন্য বরিশাল বিভাগ সমিতি আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সভায় সমিতির সহসভাপতি শওকত উল ইসলাম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহ আলম যুগ্মআহ্বায়ক ও অ্যাডভোকেট রুবেল হাওলাদারকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।



