ক্রীড়া প্রতিবেদক
পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ এখনই বিশ্বকাপের পথচলা নিয়ে আতঙ্কিত নন। বিশ্বকাপের ইতিহাস টেনে তিনি মনে করিয়ে দিয়েছেন, শুরুটা খারাপ হলেও শেষটা সাফল্যময় হতে পারে, ‘বিশ্বকাপে এমন ঘটনা ঘটে। ২০২২ সালে আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল। ২০১০ সালে স্পেন সুইজারল্যান্ডের কাছে হেরেও চ্যাম্পিয়ন হয়েছিল। তখন তাদের পারফরম্যান্সও ভবিষ্যৎ চ্যাম্পিয়নের মতো মনে হয়নি।’
‘কে’ গ্রুপে পর্তুগালের পরের ম্যাচ ২৩ জুন উজবেকিস্তানের বিপ।ে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকরা নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে।
বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপে ক্রিস্টিয়ানো রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা রোনালদোর ফিটনেস নিয়ে প্রশ্ন না থাকলেও তাঁর খেলায় আগের ধার আছে কি না, এমন প্রশ্ন ছিল বিশ্বকাপের আগে থেকেই। টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর সেই প্রশ্ন আরও জোরালোই হয়েছে। যে খেলোয়াড় ম্যাচের শুরু নিস্প্রভ ছিলেন, তাকে দ্বিতীয়ার্ধে কেন বদলি করলেন না পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ?
মাঠে ছিলেন ৯০ মিনিট। বলে স্পর্শ মাত্র ২৬ বার। তিনটি শট নিয়েছেন, প্রতিটিই ল্যহীন। দলও ১-১ সমতায় হতাশা নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচ শেষে সেই প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেছেন, গোল দরকার এমন ম্যাচে বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে তুলে নেয়ার কোনো যুক্তি তিনি দেখেননি। কঙ্গোর বিপে গোল না পাওয়ায় রোনালদোর বড় টুর্নামেন্টে গোলখরাও আরো দীর্ঘ হয়েছে।



