বাকলিয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ত্রাণসামগ্রী বিতরণ

Printed Edition

গত কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গত মঙ্গলবার নগরীর বাকলিয়া এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি।

স্থানীয় সমাজসেবক সুলতান ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীন, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল আলিম, সিরাজুল ইসলাম খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।