রয়টার্স
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনকে ইয়ল বিদ্রোহের পরিকল্পনা ও কর্তৃত্বের অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০২৪ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজের কর্তৃত্ব ব্যবহার করে সামরিক আইন জারি করে বসেছিলেন তিনি। তবে সবাইকে অবাক করে জারি করা এ সামরিক আইন বেশিক্ষণ স্থায়ী হয়নি।
সরকার পক্ষের আইনজীবীরা ইউনের মৃত্যুদণ্ড দাবি করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সিউলের জেলা আদালত তার বয়স ও আগের কোনো অপরাধের রেকর্ড না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তা এড়িয়ে যায়। দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের পরিকল্পনার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড।



