মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

Printed Edition

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের নিমিত্তে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে এক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অন্ষ্ঠুানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহমেদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কৃষিঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো: জাহিদ হোসেন, কৃষিঋণ বিভাগের প্রধান মো: সাজ্জাদুর রহমান এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।